Web Analytics

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে নতুন দফায় ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর ইরানের হামলার জবাবে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের উপকূল বরাবর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র, নৌ সক্ষমতা এবং সামরিক রসদ অবকাঠামোসহ প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর আগে মঙ্গলবার ইরানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

আল জাজিরা সূত্রে জানা যায়, এই অভিযান হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক প্রতিক্রিয়ার অংশ, যদিও হতাহতের বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।