Web Analytics

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেন। ঢাকায় শনিবার প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ নানা ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইরিন খান ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন এবং সংস্থাটির ইতিহাসে প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি আইডিএলওর মহাপরিচালক ছিলেন। ইউএনএইচসিআরে ২১ বছরের কর্মজীবনে তিনি ভারতের চিফ অব মিশন ও আন্তর্জাতিক সুরক্ষা বিভাগের উপপরিচালকসহ বিভিন্ন পদে কাজ করেছেন। ২০০৬ সালে তিনি সিডনি পিস প্রাইজ পান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।