Web Analytics

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে তদন্ত দাবি করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং হলুদ সাংবাদিকতা ও জাতীয় সংসদকে হেয় করার পেছনে থাকা পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, কিছু অনলাইন পোর্টাল মিথ্যা সংবাদ প্রকাশ করে মানুষকে বিভিন্নভাবে উত্তেজিত করছে। তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সভাপতি হিসেবে গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, জয়নাল আবদীন ফারুক এবং মোহাম্মদ শাহজাহানের মতো জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সাবেক সচিব এনায়েত খানের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের ক্যাডাররা ‘শিক্ষা ডটকম’ নামে পত্রিকাটি পরিচালনা করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সেখানে সংসদীয় স্থায়ী কমিটির কোনো ক্ষমতা নেই বলে প্রতিবেদন প্রকাশ করে জাতিকে বিব্রত ও সংসদকে হেয় করা হচ্ছে। তিনি আরও বলেন, সংসদের ভেতরের কেউ পোর্টালটির পৃষ্ঠপোষকতা করছেন বলে তথ্য পাওয়া গেছে; তদন্তে তা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া উচিত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।