Web Analytics

কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সেনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হামলা চলছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একাধিক ঘাঁটি খালি করে কৌশলগতভাবে সেনাদের পুনর্বিন্যাস করেছে, যার ফলে তীব্র আবাসন সংকট দেখা দিয়েছে। ফলে হাজারো মার্কিন সেনা এখন বিভিন্ন বাসাবাড়ি ও হোটেলে আত্মগোপনে রয়েছেন।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজের বরাত দিয়ে জানা গেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা মধ্যপ্রাচ্যের জনগণকে আহ্বান জানিয়েছে যেন তারা মার্কিন সেনাদের অবস্থান জানায়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে অবস্থান করছে এবং যুক্তরাষ্ট্র আরব নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। বিবৃতিতে হোটেলগুলোকে মার্কিন সেনাদের আশ্রয় না দিতে এবং তাদের অবস্থান টেলিগ্রামে জানাতে বলা হয়েছে।

এদিকে ইরাকের কুর্দিস্তানে হামলায় একজন ফরাসি সেনা নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।