Web Analytics

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি বেড়ে যাওয়ার অভিযোগ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ অভিযানের দাবি উঠেছে জাতীয় সংসদে। বুধবার কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন গাজীপুর-৪ থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সদস্য সালাহ উদ্দিন এবং সংরক্ষিত নারী আসনের জামায়াত মনোনীত সদস্য সাবিকুন্নাহার। তাঁরা পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।

সালাহ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তিনি সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় নারী শিক্ষিকার মৃত্যু, বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই এবং মুগদা হাসপাতাল ও যাত্রাবাড়ীর ঘটনার কথা উল্লেখ করেন। গ্রামেও চুরি ও ডাকাতি বাড়ছে বলে দাবি করে তিনি অতিরিক্ত লোডশেডিংয়ের সুযোগে গাড়ি চুরি ও সিঁধেল চুরির অভিযোগ তোলেন।

সাবিকুন্নাহার রাজধানী ও বিভিন্ন শহরে ফুটপাত দখল এবং দোকান বসানোকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করেন। তাঁর ভাষ্য, ফুটপাত দখল হওয়ায় পথচারীরা সড়কে হাঁটতে বাধ্য হয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। তিনি বলেন, বিভিন্ন এলাকায় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে টাকা আদায় করা হয় এবং কোনো কোনো স্থানে দোকানের জন্য ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ চান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।