Web Analytics

জাতীয় স্টেডিয়ামে আগামী শুক্রবার শুরু হবে তিন দিনব্যাপী কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত ক্রীড়াসংগঠক আরাফাত রহমান কোকোর নামে এবারের আসরের নামকরণ করা হয়েছে। অ্যাথলেটিকস ফেডারেশনের জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫৭ সংস্থার ৫৬৫ অ্যাথলেট পদকের জন্য লড়বেন।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে ৩৭ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সাতটি সামরিক ও বেসামরিক বাহিনী, ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, দুটি শারীরিক শিক্ষা কলেজ, বিকেএসপি ও ডাক বিভাগ। প্রতিযোগীদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ১৩৪ জন নারী অ্যাথলেট রয়েছেন। পুরুষ ও নারী বিভাগে মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে; পুরুষদের জন্য ২২টি এবং নারীদের জন্য ১৮টি ইভেন্ট রাখা হয়েছে।

রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিংয়ের জন্য ইলেকট্রনিক ফটোফিনিশিং মেশিন ব্যবহার করা হবে এবং সেরা পারফর্মারদের অর্থ পুরস্কার দেওয়া হবে। ফেডারেশন সভাপতি আব্দুল্লাহ্ জাবের অ্যাথলেটিকস উন্নয়ন ও স্থায়ী ভেন্যু নির্মাণের পরিকল্পনার কথা বলেন। সাধারণ সম্পাদক আলী ইমাম তপন জানান, প্রতিযোগিতা শেষে দীর্ঘমেয়াদি ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। টাইটেল স্পন্সর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং পাওয়ার্ড বাই আনোয়ার ইস্পাত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।