Web Analytics

২০২৬ বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করে দুটি প্রীতি ম্যাচের ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন সূচি অনুযায়ী, লিওনেল স্কালোনির দল ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এর ফলে বিশ্বকাপের আগে অন্তত একটি ইউরোপীয় দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলেনি আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ফিনালিসিমা বাতিল হওয়ায় প্রস্তুতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। মার্চে নিজেদের দেশে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেললেও দুর্বল প্রতিপক্ষ বেছে নেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন কোচ স্কালোনি। তিনি জানিয়েছেন, শেষ দুই ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপের চূড়ান্ত দল নির্ধারণ করা হবে।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ১১ জুন। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে, এরপর ২২ জুন অস্ট্রিয়া ও ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।