Web Analytics

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকরা এই জামাতে অংশ নেবেন। সোমবার (২৫ মে) এক ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থার মাধ্যমে সুশৃঙ্খল ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

জাতীয় ঈদগাহের মোট ক্ষেত্রফল প্রায় ৩০ হাজার বর্গমিটার, যার মধ্যে ২৫ হাজার ৪০০ বর্গমিটার প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লি ১২১টি কাতারে নামাজ আদায় করতে পারবেন। ভিআইপি পুরুষ ২৫০ জন ও নারী ৮০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মুসল্লিদের জন্য পৃথকভাবে ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার ৫০০ নারী মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। চারটি প্রবেশ ও সাতটি বহির্গমন ফটকসহ অজুখানা, শীতাতপ নিয়ন্ত্রণ, ফ্যান, আলো, নিরাপদ পানি ও কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।

অগ্নিনির্বাপণ, প্রাথমিক চিকিৎসা, ভ্রাম্যমাণ টয়লেট ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।