Web Analytics

মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ৭৩ জন জেলেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নাফ নদীর শূন্য লাইনে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে আনা হয়। তাদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং রোহিঙ্গা ক্যাম্পের ৭ জন। স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয়। মানবিক বিবেচনায় কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা বাহিনীগুলো সমন্বিতভাবে উদ্যোগ নিয়ে ধারাবাহিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে তাদের প্রত্যাবর্তনের অগ্রগতি ঘটায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, রমজানের আগে জেলেদের প্রত্যাবর্তন একটি ইতিবাচক মানবিক অগ্রগতি এবং অবশিষ্ট জেলেদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।