Web Analytics

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ আরও ১২ মাস পর্যন্ত চলতে পারে। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান অর্থবহ আলোচনায় ফিরে এলে এর আগেই সংঘাত শেষ হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে যুদ্ধটি চার থেকে পাঁচ সপ্তাহে শেষ হওয়ার কথা বলেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

ওয়াল্টজের মতে, ইরানের সঙ্গে যুদ্ধের প্রধান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র অভিযান ও চাপ অব্যাহত রাখতে পারে। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলা এবং দেশটির অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে একটি অর্থবহ চুক্তিতে পৌঁছানো।

তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে দীর্ঘ সময় মার্কিন নৌ অবরোধ বজায় রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রচেষ্টাও চলছে। হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা ও সমুদ্রপথে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা যুদ্ধ বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।