Web Analytics

বাংলাদেশের হাইকোর্ট বিভাগ বিশেষ উদ্যোগের আওতায় একদিনে মোট ৩ হাজার ৪০৯টি পুরোনো মামলা নিষ্পত্তি করেছে। এর মধ্যে ৩ হাজার ৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৪০০টি পুরোনো রিট মামলা রয়েছে। একই দিনে ক্রিমিনাল মোশন বেঞ্চে ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে রিট মামলা নিষ্পত্তি করা হয়।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে পাঁচ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ১৮ হাজার ১৮১টি ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৯৬৮টি রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ২৪ হাজার ১৪৯টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনায় ৭ মে ২০২৬ থেকে শুরু হওয়া এই কার্যক্রমের লক্ষ্য হলো দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার গতিশীলতা বৃদ্ধি করা।

আদালত সূত্র আরও জানায়, এই ধারাবাহিক উদ্যোগে বিপুলসংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি হওয়ায় বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট মহলে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।