Web Analytics

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি আরবি ভাষায় লেখা এক খোলা চিঠিতে মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল, অন্যদিকে প্রতিরোধী শক্তি রয়েছে। যুক্তরাষ্ট্র কারো প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরাইল মুসলিম বিশ্বের শত্রু বলে উল্লেখ করেন তিনি। লারিজানি বলেন, ইরান কখনো আধিপত্য বিস্তার করতে চায় না এবং মুসলিম দেশগুলোকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে আহ্বান জানান।

লারিজানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানকে ধ্বংস করার লক্ষ্যে আগ্রাসী যুদ্ধ শুরু করেছে, অথচ মুসলিম দেশগুলোর সমর্থন সীমিত। তিনি বলেন, ইরানের জনগণ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এই চিঠি আসে তেহরান ও ওয়াশিংটনের ব্যর্থ পরমাণু সংলাপের পর।

সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরাইল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের ছয় দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা এখনো চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।