Web Analytics

তীব্র তাপপ্রবাহ নিয়মিত ঘটনা হয়ে উঠলে জার্মানির অর্থনীতি বছরে ২০ বিলিয়ন ইউরোর বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান প্রগনোস। জার্মানির ব্যবসাবিষয়ক সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্ল্যাটের জন্য প্রস্তুত করা এক বিশ্লেষণে বলা হয়েছে, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা প্রতিটি দিন ইউরোপের বৃহত্তম অর্থনীতির প্রায় ১ বিলিয়ন ইউরো ক্ষতি করে।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, গত জুনের শেষ দুই সপ্তাহের তাপপ্রবাহে জার্মানির প্রায় ৬ দশমিক ৩২ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। ভবিষ্যতে প্রতি বছর তিন থেকে চারটি অনুরূপ তাপপ্রবাহ দেখা দিলে বার্ষিক ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ইউরোরও বেশি হতে পারে। উৎপাদন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এরপর স্বাস্থ্য ও সামাজিক সেবা, খুচরা বাণিজ্য, নির্মাণ এবং খাদ্যশিল্পের ওপর প্রভাব পড়ছে।

গবেষকরা জানিয়েছেন, তাদের হিসাবের মধ্যে বিদ্যুতের উচ্চমূল্য, যন্ত্রপাতির বিকল হওয়া, সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত ক্ষতি অন্তর্ভুক্ত করা হয়নি। এসব বিবেচনায় নিলে প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।