Web Analytics

ইসরাইলের সেনাপ্রধান এয়াল জামির সতর্ক করেছেন যে, দেশটির সেনাবাহিনী জনবল সংকটের কারণে ভেঙে পড়তে পারে। ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে একযোগে যুদ্ধ চালানোর ফলে এই সংকট দেখা দিয়েছে। আলজাজিরা উদ্ধৃত ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে জামির সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে দশটি সতর্ক সংকেত উপস্থাপন করেন।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান অবস্থা অব্যাহত থাকলে সেনাবাহিনী নিয়মিত দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি বাধ্যতামূলক নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন।

ইসরাইল বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িত, যা সেনাবাহিনীর জনবল ও সম্পদে ব্যাপক চাপ সৃষ্টি করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।