Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম হোসেন রনি ব্যক্তিগত বরাদ্দের প্রায় ৪ লাখ টাকার বাজেট থেকে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজের ব্যবস্থা করেছেন। বুধবার ৩০০ লিটার ধারণক্ষমতার ফ্রিজগুলো বিশ্ববিদ্যালয়ের ১০টি ছাত্র হলে এবং সূর্যসেন হলের নারী ব্লকে পৌঁছে দেওয়া হয়।

রনি বলেন, চাকসু ভিপি হিসেবে তাঁর যাতায়াত, আপ্যায়ন এবং চা-নাস্তার জন্য ৪ লাখ টাকার বাজেট ছিল। সেই অর্থ থেকেই তিনি ১০টি ছাত্র হল ও সূর্যসেন হলের নারী ব্লকের জন্য ফ্রিজ কিনেছেন। তিনি আরও বলেন, চাকসু জিএস সাঈদ বিন হাবিব এরই মধ্যে ছাত্রীদের হলগুলোতে পাঁচটি ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন।

ভিপির ভাষ্য অনুযায়ী, ছাত্রদের হলগুলোতে দীর্ঘদিন ধরে এ ধরনের সুবিধা ছিল না। বাড়ি থেকে আনা রান্না করা খাবার, দুধ ও অন্যান্য তরল খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় ওষুধ রাখার জন্য ফ্রিজ প্রয়োজন। তিনি বলেন, আপ্যায়ন ও নাস্তার পেছনে অর্থ ব্যয় না করে শিক্ষার্থী ভাই-বোনদের ফ্রিজ উপহার দিয়ে পুরো বাজেট ব্যয় করতে চান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।