Web Analytics

এ সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তিন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ নাগরিক অধিকারবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত ধিলনের পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেন। শুক্রবার তিনি জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ এবং ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনেসের পদত্যাগের কথাও জানান।

ধিলন মধ্যবর্তী নির্বাচনের আগে প্রায় ৩০টি অঙ্গরাজ্য থেকে ভোটার নিবন্ধনের তালিকা সংগ্রহের একটি ব্যর্থ প্রচেষ্টায় সরাসরি যুক্ত ছিলেন। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন যে গত অক্টোবরেই তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে নির্বাচনের আগপর্যন্ত দায়িত্বে থাকার বিষয়ে তিনি সম্মত হয়েছিলেন।

কুইনোনেস সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে একটি তদন্ত তদারক করছিলেন। ট্রাম্পের অভিযোগ ছিল, ওই কর্মকর্তারা তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে জড়িত ছিলেন। ট্রাম্প প্রশাসনের অধীনে বিচার বিভাগ এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও তদন্ত চালিয়েছে, যাদের ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রু হিসেবে বিবেচনা করেন। অভিযোগ গঠনে অনীহা বা ব্যর্থতার কারণে কয়েকজন কৌঁসুলিকে চাকরি হারাতে হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।