ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। ইসলামাবাদ সমঝোতা স্মারক কাঠামোর আওতায় অনুষ্ঠিত এই আলোচনায় তিনি মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আলোচনাটি সুইজারল্যান্ডের বুর্গেনস্টক অবকাশকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার এজেন্ডা ও সম্ভাব্য ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সুইজারল্যান্ডে পৌঁছেছেন বলে তার মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন।
ভ্যান্স সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু ও লেবাননের যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আশা করা হচ্ছে। তিনি বলেন, লেবাননে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনা কমছে, যা ইসরাইল ও লেবাননের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।