Web Analytics

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত জয় রায় (৩২) ও আজহারুল (২৬)-কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালবাগ ফায়ার স্টেশনের লিডার এনামুল হক জানান, ইসলামবাগের ওই প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। আগুন নেভানোর কাজের সময় তাদের দুই কর্মী আহত হন। পরে তাদের দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত দুই ফায়ার সার্ভিস কর্মী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।