Web Analytics

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে ওয়াশিংটন প্রস্তুত। তবে এখনো এমন কোনো বৈঠক নির্ধারিত হয়নি। মঙ্গলবার এনবিসি নিউজের ‘টুডে’ অনুষ্ঠানে তিনি বলেন, ইতিবাচক ফলের সম্ভাবনা এবং আলোচনার মূল লক্ষ্য অর্জনের পথ থাকলেই এ ধরনের আলোচনা অর্থবহ হবে।

রুবিও বলেন, আলোচনার প্রধান লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তাঁর ভাষ্য, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না। এবারের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইরানের একটি প্রতিনিধিদলকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র; এতে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

জাতিসংঘও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক যোগাযোগকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, দুই পক্ষের পুনরায় আলোচনায় বসা চলমান সংঘাত অবসানের পথে সহায়ক হতে পারে। তবে সংঘাত ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর মতপার্থক্য এখনো বজায় আছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।