Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে সমর্থনের পরিণতি সম্পর্কে তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসকে সতর্ক করেছেন। বুধবার এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কালাস ও ইইউর অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সতর্কতা দেন।

আরাগচি বলেন, গাজা বা ইরান—যেখানেই হোক, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কথিত যুদ্ধাপরাধে সহায়তা ও সমর্থনের গুরুতর এবং দীর্ঘমেয়াদি পরিণতি হবে। তিনি ন্যাটোরও সমালোচনা করেন। তার ভাষ্য, কোনো গুণ্ডা বা আধিপত্যবাদীকে তোষামোদ করে কখনো সন্তুষ্ট করা যায় না।

এক্সের পোস্টে ন্যাটো মহাসচিব মার্ক রুটের একটি ছবি যুক্ত ছিল। সেখানে বলা হয়, ইউরোপীয় সমর্থন বা শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ইউরোপীয় ঘাঁটিগুলোর সহায়তা ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সম্ভব হতো না। আরাগচি আরও বলেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযানের সমর্থনে ইউরোপীয় ঘাঁটি থেকে ৫ হাজার বিমান উড্ডয়ন করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।