Web Analytics

নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম ঘোষণা দিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার লালবাগ হৃদয় পার্টি সেন্টারে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, বাড়িঘর ও দোকানের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যেখান থেকে সিটি করপোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবে। কোনো বাসা থেকে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের অনুমোদন বাতিল করা হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের কাজ শুরু হয়েছে। পুরনো ঢাকার ঐতিহ্য, খাবার সংস্কৃতি ও ঐতিহাসিক স্থান সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশি-বিদেশি অতিথিদের আকৃষ্ট করতে পরিকল্পনা নেওয়া হবে।

আবদুস সালাম আরও বলেন, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক অপরাধের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। পাশাপাশি, মশার উপদ্রব ও ডেঙ্গু নিয়ন্ত্রণে করপোরেশনের কার্যক্রম জোরদার করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।