Web Analytics

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কৃষিজমির মাটি কেটে বিক্রি ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড এবং স্থানীয় বিএনপি নেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। আদালতের তথ্যমতে, এক্সকাভেটর দিয়ে দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করা হচ্ছিল, এতে জমির উৎপাদনক্ষমতা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মিত সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

অভিযানে শফিক মাদবরকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং এক্সকাভেটর সরবরাহের দায়ে কনেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য ইব্রাহিম মেম্বারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। অপর অভিযুক্ত সোহেল বেপারীকে না পেয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।