Web Analytics

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গকৃত ‘১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৫৭টি দলের মার্চ পাস্ট ও থিম সং পরিবেশিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, তরুণদের মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস গড়ে তোলে বলে তিনি উল্লেখ করেন। অ্যাথলেটিকসকে ক্রীড়ার জননী আখ্যা দিয়ে তিনি বলেন, এতে গতি, শক্তি, ক্ষিপ্রতা, শৃঙ্খলা ও সহনশীলতার প্রকৃত পরীক্ষা হয় এবং এর ভিত্তি শক্ত হলে অন্য খেলাতেও দেশের সক্ষমতা বাড়বে।

রাষ্ট্রপতি স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, প্রতিভা অন্বেষণ কর্মসূচি ও জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ার উদ্যোগের কথা বলেন। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার প্রধানমন্ত্রীর নির্দেশের কথাও জানান তিনি। সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাস গেমসের মশাল প্রজ্বলন করেন। উদ্বোধনের পর রাষ্ট্রপতি পুরুষ ও নারীদের ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করে বিজয়ীদের মেডেল দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।