Web Analytics

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক-০২ এলাকার তিন রাস্তার মোড়ে শনিবার ভোররাতে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা তিন রাস্তার মোড়ে ককটেল সদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দ শুনে ঘুম থেকে ওঠা স্থানীয়রা ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান। পরে তারা দিঘলিয়া থানা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরূপ কুমার চৌধুরী বলেন, পুলিশ জর্দার কৌটার মতো দেখতে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।