Web Analytics

স্পেনের তোলোদো শহরের কাছে দুই হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত এবং আরও অন্তত ১৭০ জন আহত হয়েছেন। সরকারি সূত্র জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটে মোরা, ওরগাজ ও উরদা গ্রামের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী রেনফের একটি এভিই ট্রেন বেসরকারি অপারেটর আইরিওর একটি ট্রেনের পেছনে আঘাত করে। রেনফে ট্রেনে ৩৯৭ জন এবং আইরিও ট্রেনে ১৪৭ জনসহ মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের খাদে পড়ে যায়।

উদ্ধার তৎপরতায় দমকলকর্মী, ১৬টি অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টার পাঠিয়েছে জরুরি সেবা বিভাগ। স্থানীয় আঞ্চলিক সরকার জরুরি অবস্থা জারি করেছে এবং মাদ্রিদের সঙ্গে আন্দালুসিয়া অঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্সে শোক প্রকাশ করে জানান, তিনি পরিবহনমন্ত্রী ও কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রধানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।