Web Analytics

জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে, যেখানে পরীক্ষায় ডিজিটাল কারসাজি বা পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশের মতো অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন রোববার বিলটি সংসদে উপস্থাপন করেন। সংসদীয় কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিলে বলা হয়েছে, ১৯৮০ সালের বিদ্যমান ‘দি পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট’ প্রযুক্তির যুগে আর যুগোপযোগী নয়। ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধগুলোকে আইনি কাঠামোর আওতায় আনতে এই সংশোধনী আনা হয়েছে, যাতে একটি সুষ্ঠু ও অসদুপায়মুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা যায়। এতে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ শব্দটির সংজ্ঞা যুক্ত করা হয়েছে, যা সাইবার অপরাধের মাধ্যমে পরীক্ষার ডেটাবেজে অননুমোদিত প্রবেশ বা কারসাজিকে অপরাধ হিসেবে গণ্য করবে।

সরকার জানিয়েছে, ডিজিটাল যুগে পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় এই সংশোধনী অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।