যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাতে তারা পাকিস্তানের রাজধানীতে পৌঁছান। প্রতিনিধিদলে রয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাসের হেম্মাতি এবং আইআরজিসি-র সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের যুলঘাদর। ইরানের সংসদের আরও কয়েকজন সদস্যও এ দলে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
আলোচনায় ইরানের সম্পদ ও লেবাননের যুদ্ধবিরতি ইস্যু প্রধান আলোচ্য হিসেবে উঠে আসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বৈঠকের আগে তেহরান কঠোর বার্তা দিয়ে জানিয়েছে, তারা প্রয়োজনে প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসলামাবাদের এই বৈঠক আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে।
এই আলোচনার ফলাফল ভবিষ্যতে তেহরান-ওয়াশিংটন সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।