Web Analytics

ওমানের শুরা পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক বিন সেলিম আল-সিয়াবি সব মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বিরোধ নিষ্পত্তি ও স্থায়ী শান্তি অর্জনের আলোচনায় ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

আল-সিয়াবি বলেন, যুক্তরাষ্ট্র নির্দোষ মানুষের বিরুদ্ধে প্রকাশ্য, ঘৃণ্য ও অন্যায় আগ্রাসন চালাচ্ছে, যাদের একমাত্র অপরাধ হলো মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ জীবনের প্রতি ভালোবাসা। তিনি উল্লেখ করেন, এখন সব মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের যথেষ্ট কারণ রয়েছে।

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আলোচনায় ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল এবং পরবর্তীতে আরও কয়েকবার মধ্যস্থতার চেষ্টা করলেও তেমন সাফল্য পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।