Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। সাম্প্রতিক গণভোটে অনুমোদিত গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মঙ্গলবার দুপুরে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং এনসিপির পক্ষে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম।

এনসিপি জানিয়েছে, বৈঠকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইইউ ইলেকশন অবজারভেশন টিমের নির্দেশনা পর্যালোচনা করা হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে। বৈঠকের শেষে উভয় পক্ষ চলমান সংলাপ অব্যাহত রাখা এবং গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বৈঠক শেষে এনসিপি নেতারা ইইউ প্রতিনিধি দলকে ঐতিহাসিক জুলাই বিপ্লবের গ্রাফিতি পরিদর্শন করান, যেখানে তরুণদের আশা ও চেতনার প্রতিফলন তুলে ধরা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।