Web Analytics

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ সামরিক বাহিনী পাঠাতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। শুক্রবার এক যৌথ বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, সব দেশের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা একটি বহুজাতিক সামরিক মিশন গঠনে প্রস্তুত।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ এবং এর নিরাপত্তা নিশ্চিত করা সারা বিশ্বের জন্য জরুরি। এতে আরও উল্লেখ করা হয়, ওমান এই প্রণালিতে নিরাপদ নৌচলাচল বজায় রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে এখনো ওমান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।