Web Analytics

ম্যানিলায় রোববার অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে জোটের নেতারা বলেছেন, মিয়ানমার পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে ধারাবাহিক ও সুনির্দিষ্ট অগ্রগতি করলে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে ১১ সদস্যের জোটটি আপাতত আসিয়ানের শীর্ষ সম্মেলন ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারকে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব না দেওয়ার নীতি বহাল রেখেছে।

যৌথ সিদ্ধান্তে নেতারা বলেন, পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি হলে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আসিয়ান চেয়ারম্যানের সঙ্গে পরামর্শক্রমে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখতে সদস্যদেশগুলোর নিজস্ব উদ্যোগকেও তারা উৎসাহিত করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে থাইল্যান্ডসহ কয়েকটি সদস্যদেশ মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে, ফলে সামরিক বাহিনী-সমর্থিত নেতাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা শিথিলের চাপ তৈরি হয়েছে।

২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর আসিয়ান পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করে। এতে সহিংসতা বন্ধ, সব পক্ষের সংলাপ, আসিয়ানের মধ্যস্থতায় সংকট সমাধান এবং মানবিক সহায়তার কথা রয়েছে। জাতিসংঘের হিসাবে, পরবর্তী গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।