Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার অতীতের রাজনৈতিক ধারা বদলে সবাইকে নিয়ে ঐক্য গড়তে চায়। মঙ্গলবার দুপুর ১টার দিকে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানান। তাঁর ভাষ্য, অধিকার প্রতিষ্ঠার জন্য সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছিল।

তারেক রহমান বলেন, সরকার সবাইকে নিয়ে ঐক্য গড়তে চাইলেও একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও সবার শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রী জানান, রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় নিয়ে সব এলাকার সুষম উন্নয়ন করতে চায় সরকার। তিনি বলেন, গত দুই সপ্তাহে একনেক সভায় রংপুর মহানগরীর উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে রংপুর জেলার উপজেলা, ইউনিয়ন ও গ্রামে সেতু, কালভার্ট, স্কুল ও কলেজসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।