Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানি করা হবে। বুধবার সংসদে তিনি বলেন, সম্প্রতি চীন সফরে কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী জানান, চীনে বাংলাদেশের কাঁঠাল খুব জনপ্রিয় এবং এই রপ্তানির মাধ্যমে নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হবে।

ময়মনসিংহ-৬ আসনের এমপি কামরুল হাসান মিলনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য দেন। তিনি আরও বলেন, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মালয়েশিয়া প্রতিবছর চীনে এক বিলিয়ন ডলারের ডোরিয়ান রপ্তানি করে। তারেক রহমান আশা প্রকাশ করেন, বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

তিনি আরও জানান, ফুলবাড়িয়ায় বন্ধ হয়ে যাওয়া আনারস প্রক্রিয়াজাতকরণ কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সেখানে নতুন শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা সরকারের নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।