Web Analytics

নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে নতুন করে আটটি লাশ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং পর্বতের বেস ক্যাম্পে রবিবার ভোরে তুষারধসটি আঘাত হানে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে নেপালের অন্যতম প্রাণঘাতী পর্বতারোহণ দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এ ঘটনায় একজন অভিযাত্রীকর্মী এখনও নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার তৎপরতা শিগগিরই শেষ করা হতে পারে বলেও জানানো হয়েছে। দুর্ঘটনার সময় বিদেশি পর্বতারোহীরা বেস ক্যাম্পে পৌঁছাননি।

অভিজ্ঞ গাইডসহ ১১ জন উদ্ধারকর্মী বর্তমানে অভিযান পরিচালনা করছেন। তাঁবুগুলো তুষারের নিচে চাপা পড়ায় তারা চার মিটারের বেশি পুরু বরফের স্তর সরিয়ে লাশ খুঁজছেন। রবিবার দুই পর্বতারোহণ গাইডের লাশ, পরদিন রান্নাঘরের দুই কর্মীর লাশ এবং মঙ্গলবার আরও তিনজনের লাশ উদ্ধার হয়। বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গের আটটি নেপালে অবস্থিত হওয়ায় দেশটির পর্যটন ও অর্থনীতিতে পর্বতারোহণ এবং ট্রেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।