Web Analytics

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, তাইওয়ানে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিতে হলে তা ভেবেচিন্তে নিতে হবে। তিনি বলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ান চীনের ভূখণ্ড এবং দেশটি তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ পশ্চিমা নেতাদের চীন সফরের পর ট্রাম্প ও শির মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শি জিনপিং ফোনালাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়ার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য দূর করার পথ খুঁজে পাবে। ফোনালাপের আগে শি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভার্চ্যুয়ালি কথা বলেন।

আগামী এপ্রিল মাসে ট্রাম্পের চীন সফর নির্ধারিত রয়েছে এবং শি জিনপিং জানান, তিনি এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!