Web Analytics

সিটি ব্যাংক ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে, যার মেয়াদ হবে ৭ বছর। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, ব্যক্তি বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ডের কাছে প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা এবং এটি শেয়ারবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।

বন্ডটি জামানতবিহীন, শেয়ারে অরূপান্তরযোগ্য ও পুরোপুরি পরিশোধিত হবে। এর সুদের হার ৬ মাসের ফিক্সড ডিপোজিটের উচ্চ সীমার গড়ের সঙ্গে আরও ৩ শতাংশ বেশি নির্ধারিত হবে। শরিয়াহ, বিদেশি এবং ২০১২ সালের পর অনুমোদিত ব্যাংকগুলোর হার গড় হিসাবের বাইরে থাকবে। এটি সাবঅর্ডিনেট বন্ড হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ ব্যাংক দেউলিয়া হলে অন্য ঋণদাতারা আগে টাকা পাবেন।

উত্তোলিত অর্থ সিটি ব্যাংক করপোরেট, রিটেইল ও এসএমই খাতে ঋণ হিসেবে ব্যবহার করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে রয়েছে ইবিএল ইনভেস্টমেন্ট এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স ও আইডিএলসি ইনভেস্টমেন্ট।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।