Web Analytics

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার সন্ধ্যায় ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ঝিলামের পিন্দ দাদান খান তহসিলে ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝিলামের ডেপুটি কমিশনার মীর রেজা ওজজেন জানান, জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ি ধসে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং উৎপত্তিস্থল ছিল ঝিলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনো জানা যায়নি, তবে স্থানীয়ভাবে বেশ কয়েকটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।