Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ পেলে ফরিদপুর বিভাগের সঙ্গে সিটি কর্পোরেশনও গঠন করা হবে। শুক্রবার রাতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি অভিযোগ করেন, নদীগুলো দখল ও ভরাট করে একটি মহল বাড়িঘর ও দোকানপাট তৈরি করছে এবং এসব নদী দখলমুক্ত করে নদীর জীবন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ফরিদপুরে মেডিকেল কলেজ থাকলেও পূর্ণাঙ্গ সেবা পাওয়া যাচ্ছে না এবং পাট উৎপাদন থাকা সত্ত্বেও পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। যুবকদের বেকার ভাতা নয়, কর্মসংস্থানের সুযোগ দিতে চান বলেও জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো দলীয় সরকার গঠন করতে চায় না। নির্বাচনে জয়ী হলে তা হবে দেশের ১৮ কোটি মানুষের বিজয় এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের পথে একটি পদক্ষেপ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।