Web Analytics

ইয়েমেনে নতুন সামরিক উত্তেজনা ও সংঘাতে নিহত-আহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে এবং ২ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২৫ অক্টোবর পর্যন্ত সাম্প্রতিক উত্তেজনায় ১ হাজার ৬৭৭ জন নিহত ও ৭ হাজার ৩৯৫ জন আহত হয়েছেন। এতে মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭২ জনে। বিশেষ করে তাইজ প্রদেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে সংস্থাটি।

ছয় দিনে নতুন করে ৫৫৯ জন হতাহত হয়েছেন। পর্যালোচনাধীন সময়ে প্রতিদিন গড়ে ৯৩ জন হতাহত হলেও আগের প্রতিবেদনে এ গড় ছিল ১৬৮ জন। প্রতিবেদনভুক্ত প্রদেশগুলোর মধ্যে মারিবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে; ১৪৩ জন হতাহতের মধ্যে ৪৫ জন নিহত। তাইজে ২৩৭ জন হতাহতের মধ্যে ৩৪ জন এবং লাহজে ১৫৮ জনের মধ্যে ২১ জন নিহত হয়েছেন।

২৪ অক্টোবর পর্যন্ত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ২ লাখ ৭৬ হাজার ৩০১, যা ৪৬ হাজারের বেশি পরিবারের সদস্য। তাদের প্রায় ৪৬ শতাংশ তাইজে আশ্রয় নিয়েছেন। এডেন থেকে তাইজ ও পশ্চিম উপকূলে চলাচল সীমিত থাকায় ত্রাণ পৌঁছাতে বিলম্ব হচ্ছে। মারিবের ৩১টি হাসপাতালের মাত্র ছয়টি চালু রয়েছে; ওষুধ, জ্বালানি ও পানির সংকট এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যাহত হওয়ায় সংক্রামক রোগের ঝুঁকিও বাড়ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।