Web Analytics

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত ও জবাবদিহি জোরদারের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা’ প্রকাশ করেছে। বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে। এতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে শুধুমাত্র ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত ফি গ্রহণ করা যাবে। নতুন কোনো খাত সৃষ্টি করে অর্থ আদায় করা নিষিদ্ধ করা হয়েছে। সব আয়-ব্যয় সরকারি আর্থিক বিধি অনুযায়ী পরিচালনা করতে হবে এবং পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানের যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালিত হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রদত্ত ফি ও অনুদান সরকারি মালিকানাধীন ব্যাংক বা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে। আর্থিক অনিয়মের ক্ষেত্রে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধান যৌথভাবে দায়ী থাকবেন এবং তাদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।