Web Analytics

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল দ্রুত পুনরায় চালু করা যায়। চীনা বার্তা সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ওয়াং ইকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিরসনে ইসলামাবাদের সাম্প্রতিক মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন। তিনি চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আশা জানান।

ওয়াং ই পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে বলেন, এই প্রচেষ্টা অস্থায়ী যুদ্ধবিরতি সম্প্রসারণে সহায়ক হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় তার কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখবে। চীনও এই প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।