Web Analytics

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরির ঘটনায় চাকরিচ্যুত এক সেনা ও এক পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মো. সুজন মোল্লা (চাকরিচ্যুত সেনা), মো. লিমন মিয়া (চাকরিচ্যুত পুলিশ) ও মো. সাকায়েত মুন্সী। পুলিশ জানায়, ১২ জুন দুপুরে রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় পুলিশ পরিচয়ে ইজিবাইক ভাড়া নিয়ে সহযোগীদের সহায়তায় সেটি চুরি করা হয়। পরদিন রাজৈর থানায় মামলা দায়ের করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।