Web Analytics

গাজায় হামাসবিরোধী সামরিক অভিযানে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোর করে মানবঢাল হিসেবে ব্যবহারের কথা স্বীকার করেছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সেনা ও কমান্ডাররা। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান বুধবার রাতে প্রচারিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে এসব স্বীকারোক্তি তুলে ধরে। ‘জমান এমেত’ সিরিজের এক ঘণ্টার বিশেষ পর্বে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের প্রকাশ্য সাক্ষ্যও দেখানো হয়।

প্রামাণ্যচিত্রের তথ্য অনুযায়ী, চেকপোস্টে আটক বা যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার পথে পাওয়া নিরীহ ফিলিস্তিনিদের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিপজ্জনক ভবন ও সুড়ঙ্গে আগাম তল্লাশিতে ব্যবহার করা হতো। তাদের হাত বেঁধে ও চোখ ঢেকে ভবনে পাঠানো হতো। একজনের বয়স প্রায় ১৬ বছর ছিল। বিভিন্ন ইউনিটে তাদের ‘হিউম্যান প্ল্যাটফর্ম’, ‘শাভিশ’ ও ‘মসকুইটো’ নামে ডাকা হতো।

প্রতিবেদনে বলা হয়, এই কার্যক্রমে কার্যকর তদারকি ছিল না এবং ঊর্ধ্বতন কমান্ডাররা বিষয়টি উপেক্ষা করেছেন; পরে নিম্নপদস্থ সেনাদের উদ্যোগে তা বন্ধ হয়। মানবঢাল হিসেবে ব্যবহৃত কয়েকজন ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের আগস্টে হারেৎজের প্রতিবেদনের পর আইডিএফ অন্তত ১০টি ফৌজদারি তদন্ত শুরুর কথা স্বীকার করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।