Web Analytics

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে শক্তিশালী করবে। মঙ্গলবার জেদ্দায় মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বাদশাহ সালমানের ভাষ্য অনুযায়ী, মক্কা চুক্তিটি একটি দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা অংশীদারিত্ব, যা সহযোগিতা বাড়াবে। গত শুক্রবার মক্কায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব চুক্তিটিতে সই করে। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে তিন দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।

সম্মেলনে তিন দেশের অভিন্ন কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চুক্তির আওতায় তিন দেশ যৌথ নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।