Web Analytics

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের ২৪ নম্বর বাসার এই প্রতিষ্ঠানে বার লাইসেন্স ছাড়াই মদ মজুত ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. আতাউর রহমান শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২২৩ বোতলে ১৭৭ লিটার বিদেশি মদ এবং ২০৯টি বোতল ও ক্যানে ৬৭ লিটার বিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ডিএনসি জানতে পেরেছে, ‘জার্মান ক্লাব’ নামে পরিচিত প্রতিষ্ঠানটির প্রকৃত নাম সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটি। ‘জার্মান ক্লাব’ নামে সেখানে কোনো প্রকৃত বা বৈধ প্রতিষ্ঠানের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি।

ডিএনসি জানিয়েছে, টিকিট বিক্রির মাধ্যমে সেখানে ডিজে পার্টি আয়োজন করা হতো এবং অংশগ্রহণকারীদের কাছে অবৈধ বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন মাদক সরবরাহ করা হতো। মো. ওমর জামিলকে পলাতক আসামি করে এবং অজ্ঞাতনামা সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে। জব্দ আলামত ও রাসায়নিক পরীক্ষার নমুনা ডিএনসির হেফাজতে রয়েছে; অন্য সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।