Web Analytics

উপমহাদেশের কিংবদন্তি গজলশিল্পী জগজিৎ সিংয়ের গান ও সংগীতঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকার অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘গজল ইভনিং: অ্যা ট্রিবিউট টু জগজিৎ সিং’। শনিবার, ১০ অক্টোবর সন্ধ্যায় ধানমন্ডি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গজলপ্রেমীদের উপস্থিতিতে মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে।

গজলের কাব্যিক আবেদন, সুরের মাধুর্য ও আবেগের গভীরতাকে কেন্দ্র করে সাজানো ছিল সন্ধ্যার পরিবেশনা। দেশের খ্যাতনামা গজলশিল্পী মঞ্জুরুল ইসলাম খান গজল পরিবেশন করেন এবং অতিথি শিল্পী হিসেবে মঞ্চে ছিলেন আফসানা রুনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্দ্রাণী নিশি। শিল্পীদের পরিবেশনায় গজলের মেলোডি, কাব্যিক সৌন্দর্য ও সুরের নানা দিক উঠে আসে।

আয়োজনে উপমহাদেশের গজল সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য এবং জগজিৎ সিংয়ের গানের দীর্ঘস্থায়ী জনপ্রিয়তাও স্মরণ করা হয়। জগজিৎ সিংয়ের দ্বারা গভীরভাবে প্রভাবিত মঞ্জুরুল ইসলাম খান গজলচর্চা ও ঐতিহ্য সংরক্ষণে দীর্ঘদিন কাজ করছেন। তিনি অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় নিয়মিত উপমহাদেশীয় ধ্রুপদি সংগীতবিষয়ক কর্মশালা পরিচালনা করেন, যেখানে হিন্দুস্তানি ও কর্ণাটকী সংগীত নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।