Web Analytics

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি বছরজুড়ে রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন ও চরিত্র নিয়ে ব্যাপক আলোচনা ও চর্চার আহ্বান জানিয়েছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহ তাআলা বিশ্বনবীকে সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য রাহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন।

তিনি বলেন, অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির চূড়ান্ত মুক্তির একমাত্র পথ হলো রাসূলের নির্দেশিত আদর্শ অনুসরণ করা। তার ভাষ্য অনুযায়ী, পবিত্র কুরআন রাসূলের জীবনের বাস্তব প্রতিফলন এবং তিনি মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি ও ইহকাল-পরকালের সাফল্য অর্জন সম্ভব নয়।

ডা. শফিকুর রহমান সীরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন, হিকমতের সঙ্গে মানুষের কাছে তুলে ধরা এবং দৈনন্দিন জীবনে তা বাস্তবায়নকে প্রতিটি মুসলিমের কর্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি এই চর্চাকে নির্দিষ্ট দিন বা মাসে সীমাবদ্ধ না রেখে সারা বছর চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। জামায়াতের সব শাখা সংগঠনকে সীরাতবিষয়ক আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনেরও আহ্বান জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।