Web Analytics

জনপ্রশাসন মন্ত্রণালয় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বিধি ৪ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। ছুটির আগের দুই কর্মদিবস ২৩ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেটসহ জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। ডাক বিভাগ, হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। সরকারি জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা থাকবে।

বিশেষ খাতের জন্য আলাদা নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে, সুপ্রিম কোর্ট আদালতের কার্যক্রমের বিষয়ে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।