Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে একটি গুরুত্বপূর্ণ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। লাস ভেগাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক এক বৈঠকে তিনি বলেন, ইরান ইতোমধ্যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে, যা আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল। ট্রাম্প জানান, নতুন করে আলোচনা এই সপ্তাহের শেষেই শুরু হতে পারে এবং বর্তমান পরিস্থিতি ‘খুব ভালোভাবে এগোচ্ছে’। তিনি আশা প্রকাশ করেন, সংঘাত শিগগিরই শেষ হবে।

এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে সম্মত হয়েছে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে। ধারণা করা হচ্ছে, এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ভূগর্ভে সংরক্ষিত ছিল। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে, যদিও এর মেয়াদ শেষ হতে আর পাঁচ দিন বাকি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।