Web Analytics

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ সংস্কারের দাবিতে শুক্রবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের কয়েক হাজার মানুষ এতে অংশ নিয়ে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও স্থায়ী উন্নয়নের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এটিএম মিজানুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা জানান, গোমতী নদীর উত্তর পাড়ের বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিবছর এলাকাবাসী বন্যা আতঙ্কে থাকে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বুড়বুড়িয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন এবং কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।